২২শে ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকার এক যুবতী রাবেয়া খাতুন কাজের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে আচমকাই উঠে পরে। মুখ্যমন্ত্রীর কাছে কাজের দাবি জানাতে থাকে সে। তার এই দাবি মেনে রায়গঞ্জ হাসপাতালে ওয়ার্ড গার্ডের কাজ তাকে প্রদান করে জেলা প্রশাসন। তাই দিন কয়েক ধরে রায়গঞ্জ হাসপাতালে ওয়ার্ড গার্ডের কাজে যোগদান করে রাবেয়া।
তাই নতুন কাজে যোগ দেওয়ার পর রাবেয়া জানিয়েছেন কাজ পেয়ে খুব খুশি। কিন্তু সরকারি চাকরির আশায় রয়েছি। যদিও এই কাজের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে রাবেয়া খাতুন।
এদিকে উত্তরদিনাজপুর জেলার জেলা শাসক আয়েষা রানী জানান, আনেক দিন আগে কাজের জন্য সে এসেছিল, পরে রায়গঞ্জ হাসপাতালে কাজের সুযোগ আসে সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। বর্তমানে ওয়ার্ড গার্ডের কাজ করছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5DkNO0jkyJI